আটোয়ারীতে শিশুকে ধর্ষণের অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড়ের আটোয়ারীতে ১০ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। গত বৃহস্পতিবার আটোয়ারী উপজেলার গুঞ্জনমারী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আটোয়ারী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।পুলিশ, হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় শিশুটি বাড়ি থেকে গুঞ্জনমারী বাজারে বাবার দোকানে যাচ্ছিল। এ সময় পাইকপাড়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে সলেমান আলী (২২) তাকে একা পেয়ে পাশের ধানখেতে নিয়ে ধর্ষণ করেন। শিশুটির চিৎকারে তার মা ঘটনাস্থলে এলে সলেমান পালিয়ে যান। পরে শিশুটিকে দ্রুত আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। খবর পেয়ে আটোয়ারী থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মজিদ ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মশিউর রহমান হাসপাতালে যান এবং শিশু ও তার মায়ের সঙ্গে কথা বলেন।