আটোয়ারীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও শাস্তি দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিকশাচালক কসিবুলের হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা সদরে মানববন্ধন করা হয়েছে।মির্জাপুর ইউনিয়নের ওলারচাপ গ্রামের লোকজন গতকাল রোববার বিকেলে পঞ্চগড়-আটোয়ারী সড়কে এই কর্মসূচি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) স্মারকলিপি দেন।পুলিশ সূত্রে জানা গেছে, বসতভিটার দেড় শতক জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের লাঠির আঘাতে রিকশাচালক কশিবুল (৪০) গুরুতর আহত হন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১৮ দিন মৃত্যুর সঙ্গে লড়ার পর বুধবার তিনি মারা যান। আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পেলে আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করা হবে।