আটোয়ারীর মেলায় যাত্রা, লটারি বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের আটোয়ারীর রাসমেলায় লাকি কুপনের নামে অবৈধ লটারি ও যাত্রার নামে অশ্লীল নৃত্য বন্ধ করে দিয়েছে প্রশাসন। গত শনিবার দুপুরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃৃত্বে পুলিশ যাত্রা, পুতুলনাচ ও অবৈধ লটারির প্যান্ডেল ভেঙে দেয়।১০ নভেম্বর থেকে আটোয়ারী মির্জা গোলাম হাফিজ ডিগ্রি কলেজ মাঠে শুরু হওয়া মাসব্যাপী রাসমেলায় যাত্রার নামে অশ্লীল নৃত্য এবং লাকি কুপনের নামে অবৈধ লটারি ও জুয়া খেলা চলে আসছিল। পুলিশ সুপার শাহারিয়ার রহমান বলেন, মেলা যথারীতি চলবে। তবে যাত্রা, পুতুলনাচ ও লটারি খেলা বন্ধ করে দেওয়া হয়েছে।