আড়তদারকে দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ে মাছের আড়তে পচা মাছ রাখার অপরাধে এক মাছ ব্যবসায়ীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জেলা শহরের মাছের বাজারে গতকাল সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মাছের আড়তদার আবদুস ছাত্তারের (৫৫) আড়তের ছাদের ঘর থেকে প্রায় এক মণ পচা মাছ জব্দ করেন আদালত। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী হাকিম শাহীন রেজা এই দণ্ডাদেশ দেন। পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা মমিনুল ইসলাম বলেন, দণ্ডপ্রাপ্ত আসামিকে গতকাল বিকেলেই জেলা কারাগারে পাঠানো হয়েছে।