শাহজালালে আড়াই কোটি টাকার সোনা আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় পাঁচ কেজি সোনা আটক করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। আটক এই সোনার দাম প্রায় আড়াই কোটি টাকা।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘সোনাগুলো দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি কার্গোহোলের ভেতরে কালো কাপড়ে মোড়ানো ছিল। ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি।’
উদ্ধার হওয়া মোট ৪৮টি সোনার বারের ওজন পাঁচ কেজি ৫৯২ গ্রাম। এর বাজারমূল্য প্রায় আড়াই কোটি টাকা বলে শুল্ক গোয়েন্দা বিভাগ জানিয়েছে।