আড়াইহাজারে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমি নিয়ে বিরোধের জের ধরে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। গতকাল রোববার সকালে উপজেলার বিশনন্দী ইউনিয়নের কড়ইতলা গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও স্থানীয় লোকজন জানান, ওই গ্রামের ৬ শতাংশ জমি নিয়ে জমির আলী ও মজিবুর নামের দুই ব্যক্তির মধ্যে বিরোধ চলছিল। গতকাল সকালে মজিবুর ওই জমিতে ঘর তুলতে গেলে বাধা দেন প্রতিপক্ষের লোকজন। এ নিয়ে বাগিবতণ্ডার একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হন। তাঁদের মধ্যে টেঁটাবিদ্ধ হয়ে চারজন গুরুতর আহত হন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের আড়াইহাজার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গতকাল বিকেলে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোরশেদ বলেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় উভয় পক্ষই মামলার প্রস্তুতি নিচ্ছে।