আড়াইহাজারে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে গতকাল রোববার যাত্রীবাহী বাস উল্টে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।
এদিকে বাসটি মহাসড়কের মাঝখানে আড়াআড়িভাবে উল্টে থাকায় সকাল সাড়ে আটটা থেকে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে মহাসড়কের দুই দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সকাল ১০টার দিকে রেকার দিয়ে বাসটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে আটটার দিকে উপজেলার পাঁচরুখী এলাকায় ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা সোহাগ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কারকে ধাক্কা দিয়ে মহাসড়কে উল্টে যায়। পরে বাসের ভেতর থেকে পুলিশ অজ্ঞাতনামা এক যুবকের (৩০) লাশ উদ্ধার করে। এতে আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। তবে প্রাইভেট কারের কোনো যাত্রী আহত হননি। আহত যাত্রীদের উদ্ধার করে মাধবদী, ভুলতা ও ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।