আড়াইহাজারে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বিশনন্দী ইউনিয়নে চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে তিন দিন পর গত মঙ্গলবার রাতে মামলা নিয়েছে পুলিশ। তবে গতকাল বুধবার পর্যন্ত পুলিশ আসামিকে গ্রেপ্তার করতে পারেনি।পুলিশ জানায়, দড়ি বিশনন্দী গ্রামের বখাটে তরুণ আমান উল্লাহ গত শনিবার ওই স্কুলছাত্রীকে (১২) বাড়ির পাশের একটি খেতে নিয়ে ধর্ষণ করেন। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে আমান উল্লাহ পালিয়ে যান। ওই ঘটনায় প্রভাবশালী একটি মহল সালিসের নামে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। অবশেষে মঙ্গলবার রাতে স্কুলছাত্রীর বাবা আড়াইহাজার থানায় মামলা করেন।