আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার পুরিন্দা এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও ২০ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। আহত ব্যক্তিদের আড়াইহাজার ও নরসিংদীর বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পুরিন্দা বাজার এলাকায় মনোহরদী থেকে ঢাকাগামী মেঘালয় পরিবহনের একটি বাসের সঙ্গে লেগুনা ও নছিমনের সংঘর্ষ হয়। পরে বাসটি দ্রুত গতিতে আরও দুটি রিকশা ও তিনটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। সংঘর্ষে লেগুনার তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়। এ ছাড়া লেগুনা, নছিমনসহ অন্যান্য যানবাহনের প্রায় ২০ জন আহত হয়।