আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীর মধ্য আরিচপুর এলাকায় গত মঙ্গলবার রাতে পারিবারিক কলহের জের ধরে নজরুল ইসলাম নামের এক ব্যক্তি তাঁর স্ত্রী শিউলি আক্তারকে (২৪) খুন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শিউলি সাতক্ষীরা সদর থানার মাগুরা গ্রামের মতিন গাজীর মেয়ে।
পুলিশ জানায়, ঘটনার দিন সন্ধ্যায় ওই এলাকার মায়ানূরের বাড়ির ভাড়াটে নজরুল ও শিউলির মধ্যে পারিবারিক কলহের জের ধরে কথা-কাটাকাটি হয়। ভোরে বাড়ির মালিকের সন্দেহ হলে তিনি পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে পেঁচানো অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। নজরুল পলাতক রয়েছেন।
টঙ্গী থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, গৃহবধূর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। হত্যা মামলা হয়েছে।