আড়িয়াল খাঁ নদে কুপিয়ে একটি কুমির হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পথ হারিয়ে মাদারীপুরের শিবচরের আড়িয়াল খাঁ নদে আসা একটি কুমিরকে সন্ন্যাসীরচর এলাকায় কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছেন স্থানীয় লোকজন।

এলাকাবাসী সূত্র জানায়, পাঁচ দিন ধরে উপজেলার সন্ন্যাসীরচরের হাজী শরীয়তউল্লাহ সেতুর পূর্ব পাড় এলাকায় আড়িয়াল খাঁ নদে একটি কুমির দেখা যায়। এর পর থেকে স্থানীয় লোকজন ভয়ে নদে নামা বন্ধ করে দেন। গতকাল শনিবার সকালে কুমিরটি নদের পাড়ে উঠলে তাঁরা দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেন। কুমিরটির আকার প্রায় সাড়ে সাত ফুট লম্বা ও দুই ফুট প্রস্থ।

স্থানীয় সিরাজ হাওলাদার বলেন, এলাকাবাসী আত্মরক্ষার জন্য এটাকে মেরে ফেলেছেন।