প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁও জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল মঙ্গলবার বিকেলে ‘সোশ্যাল মিডিয়া আড্ডা’ অনুষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে ‘বাল্যবিবাহের কারণ, কুফল ও প্রতিকার এবং মাদকের ক্ষতিকর প্রভাব ও নিরোধের উপায়’ বিষয়ে নাগরিকদের মতামত নেওয়া হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস। জেলার পাঁচটি উপজেলা প্রশাসনের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় করা হয়। জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মোর্শেদ আলী খান, পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক তারিকুল ইসলাম, সরকারি বালক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আখতারুজ্জামান প্রমুখ এতে মতামত দেন।