আড্ডা-আনন্দে সারা বেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের স্কুল অব সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিভাগের শিক্ষার্থীদের সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ পরিবেশন করছেন দুই শিক্ষার্থী
ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের স্কুল অব সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিভাগের শিক্ষার্থীদের সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ পরিবেশন করছেন দুই শিক্ষার্থী

নাচ, গান, নাটিকা ও স্মৃতিচারণা—আড্ডা-আনন্দে কেটেছে সারা বেলা। ক্লাস-পরীক্ষার ছকে বাঁধা ক্যাম্পাস জীবনে এমনই আনন্দের উপলক্ষ পেয়েছেন ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের শিক্ষার্থীরা। নগরের এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম মিলনায়তনে স্কুল অব সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিভাগের শিক্ষার্থীদের আয়োজনে ২০ অক্টোবর অনুষ্ঠিত হলো জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান।

এতে শুভেচ্ছা বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ সিকান্দার খান বলেন, বর্তমান তারুণ্য অনেক বেশি আত্মবিশ্বাসী। তারা পরিবর্তন নিয়ে কাজ করতে আগ্রহী। বাংলাদেশকে বিশ্বের দরবারে তারাই নতুনভাবে তুলে ধরবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অ্যাসোসিয়েট ডিন মোহাম্মদ নাজিম উদ্দিন। উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক আয়োজন। শুরুতেই ছিল শিক্ষার্থী এলিটের নৃত্য। এরপর ‘আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে’ গানটির সঙ্গে নাচ পরিবেশন করেন কাদের ও ফারা। চট্টগ্রামের আঞ্চলিক গান গেয়ে শোনান রিয়া। আরও গান করেন তারভি, ফাহিম ও আকিল।

মূকাভিনয় ছিলেন মেহেদী, তুষার, হামিদ ও শ্রাবণী। আজব ডাক্তার আর অদ্ভুত ধরনের রোগীর কাণ্ডকারখানা নিয়ে নাটিকায় ছিলেন মাসুদ, সাদমান, আরাফাত, ইশমাফ ও আকিব। জনপ্রিয় সব গানের সঙ্গেও নৃত্য পরিবেশন করেন মাইশা, নিম্মি, সাঈদ, সোহা, তাশফি, ইফতি ও তাসনিম। ছন্দের তালে তালে বড় পর্দার আড়ালে থেকে ছায়া নৃত্য করেন রিফা ও মোতাহের। এ ছাড়া চাকরি পাওয়া নিয়ে একটি ইন্টারভিউ ভিত্তিক নাটিকায় ছিলেন শাকিল, সানজু, বারী, শোভা, জেরিন, আসিফ ও জিল্লুর।