আড্ডা দেওয়া আর উত্ত্যক্ত করাই ছিল তাঁর কাজ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের মধুখালী উপ-জেলার বাজার এলাকার মদ ব্যবসায়ী রতন সাহার চার ছেলেমেয়ের মধ্যে দেবাশীষ সাহা ওরফে রনি (২২) সবার বড়। এক বছর ধরে তিনি বাবার মদের ব্যবসা দেখাশোনা করেন।গত বৃহস্পতিবার মধুখালী বাজার এলাকায় গেলে এলাকাবাসী জানান, দেবাশীষ মধুখালী পাইলট স্কুলে পড়াশোনা করলেও এসএসসি পরীক্ষায় পাস করতে পারেননি। বাবার মদের ব্যবসা দেখা-শোনার কারণে তিনি নিজেও মদ পানসহ বিভিন্ন নেশা করতেন। বন্ধুত্ব হয় মধুখালীর বখাটে ও সন্ত্রাসীদের সঙ্গে।মধুখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবুদ্দীন আহমদ ও ফরিদপুর চিনিকল শ্রমজীবী ইউনিয়নের সভাপতি হামিদুর রহমানসহ এলাকাবাসী জানান, দেড় বছর আগে দেবাশীষ তাঁর সৎ মায়ের মামাতো বোনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তাঁকে নিয়ে পালিয়ে যান। দেবাশীষের মূল কাজ ছিল আড্ডা দেওয়া, মেয়েদের উত্ত্যক্ত করা ও নেশা করা। এসব করে প্রতিদিন রাত একটা-দুইটার পর তিনি বাড়ি ফিরতেন। এলাকাবাসী আরও জানান, দেবাশীষের ব্যাপারে তাঁর বাবার কাছে কেউ নালিশ করলে তিনি সাফ জানিয়ে দেন, ‘আমার ছেলে আমার অবাধ্য। আমার কথা শোনে না। ওর বন্ধুরাও খারাপ।’