আতঙ্ক কমেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় দিঘলদী জাফরিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ছাত্রীদের মধ্যে গণমনস্তাত্ত্বিক রোগের আতঙ্ক কমেছে। শ্রেণিকক্ষে ফিরতে শুরু করেছে ওই মাদ্রাসার ছাত্রীরা। গত সোমবার ও গতকাল মঙ্গলবার সেখানে ৬২ শতাংশ ছাত্রী উপস্থিত হয়। গত ১৩ ও ১৪ ফেব্রুয়ারি মাদ্রাসার ১৪ এবং গত শনিবার পাঁচজন ছাত্রী গণমনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত হয়। ১৪ ফেব্রুয়ারির পর থেকে আতঙ্কে অধিকাংশ ছাত্রী মাদ্রাসায় আসা বন্ধ করে দেয়। ছাত্রীদের শ্রেণিকক্ষে ফিরিয়ে আনতে মাদ্রাসাসংলগ্ন পাঁচটি গ্রামে মাইকিং করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ।