প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আতঙ্ক ছড়াতে পঞ্চগড় শহরের আলোছায়া সিনেমা হল রোডে গতকাল মঙ্গলবার নকল পেট্রলবোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে সেভেন আপের কাচের একটি বোতলে কেরোসিন ভরে আগুন দিয়ে রাস্তায় ছুড়ে মারা হয়। এ সময় প্রচণ্ড শব্দে বিস্ফোরণসহ সড়কে আগুন ধরে যায়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর জানান, এটি নকল পেট্রলবোমা।