আতঙ্কে হামলা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মামলার আসামি ধরতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। গত শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফুলতৈলস গ্রামে এ ঘটনা ঘটে।পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা যায়, গোয়াইনঘাট থানার সহকারী উপপরিদর্শক ধর্মজিৎ সিংহের নেতৃত্বে পুলিশের একটি দল লেগুনায় করে গত শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে স্থানীয় ফুলতৈলস গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসে থামে। এ সময় ওই গ্রামের একদল লোক তাদের ওপর হামলা চালায়। এতে উপপরিদর্শক ধর্মজিৎ সিংহ আহত হন। হামলায় তাঁর হাতে ও কবজিতে আঘাত লাগে। এ সময় পুলিশ পাল্টা আক্রমণ না করে পার্শ্ববর্তী সালুটিকর পুলিশ ফাঁড়িতে এসে আশ্রয় নেয়। এদিকে ফুলতৈলস গ্রামের বাসিন্দাদের অনেকেই (ঘটনাস্থলে উপস্থিত) নাম প্রকাশ না করার শর্তে বলেন, স্থানীয় পানিছাপড়া বিল নিয়ে মামলাসংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য এলাকাবাসী স্কুল প্রাঙ্গণে মিলিত হয়েছিলেন। এ সময় হঠাৎ পুলিশ আসায় গ্রেপ্তার আতঙ্কে কোনো কিছু না বুঝেই পুলিশের সঙ্গে হামলার ঘটনা ঘটে। অন্য একটি সূত্র জানায়, লেগুনায় এত রাতে কিছু লোক আসায় পুলিশ, না ডাকাত প্রথমে গ্রামবাসী বুঝে উঠতে পারেননি।