আতাইকুলায় বিএনপির কর্মী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা সদর উপজেলার আতাইকুলা ইউনিয়নের শাখারীপাড়া গ্রামে গত সোমবার রাতে রওশন আলী (৩৫) নামের বিএনপির এক কর্মী খুন হয়েছেন।

নিহত ব্যক্তির পরিবার সূত্রে জানা যায়, সোমবার রাত ১০টার দিকে মুঠোফোনের কল পেয়ে রওশন আলী বাড়ি থেকে বের হয়ে যান। রাতে তিনি আর বাড়ি ফেরেননি। গতকাল মঙ্গলবার দুপুরে বাড়ির পাশের ফসলের একটি খেতে তাঁর লাশ পাওয়া যায়। পরে পুলিশ বেলা দুইটার দিকে লাশটি উদ্ধার করে।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম প্রথম আলোকে বলেন, রওশন অনেক আগে চরমপন্থী দল ‘নকশাল’-এর সদস্য ছিলেন। পরে স্বাভাবিক জীবনে ফিরে এসে বিএনপির রাজনীতি শুরু করেন। ধারণা করা হচ্ছে, পূর্ববিরোধের জের ধরেই তাঁকে হত্যা করা হয়েছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।