আতাউর রহমান কাজল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী নগরের সুলতানাবাদ এলাকার ব্যবসায়ী আতাউর রহমান কাজল (৪৬) মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে গতকাল রোববার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বাদ আসর নওগাঁর মান্দা উপজেলায় পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়েছে। তিনি ‘স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব রাজশাহী এসএসসি (সার্স)-৮৫’ ও ‘শিরোইল-৮৫’-এর সদস্য ছিলেন। তাঁর মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, সার্স-এর সভাপতি নিজামুল হুদা, সাধারণ সম্পাদক আতিকুর রহমান, শিরোইল-৮৫-এর সভাপতি কাইসার আহামেদ ও সম্পাদক সোহেল আহমেদ, মনিরা রহমান, রবীন্দ্রসংগীত শিল্পী লাইসা আহমেদ লিসাসহ অন্য বন্ধুরা গভীর শোক প্রকাশ করেছেন। নিজস্ব প্রতিবেদক, রাজশাহী