প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতাউর রহমান খান (৬০) গতকাল শনিবার বাসে ঢাকা যাওয়ার পথে রাজবাড়ীর গোয়ালন্দে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল দুপুরে তাঁর মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। আজ রোববার সকাল নয়টায় তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। আতাউর রহমান খান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননের ভাতিজা। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি।