আতাউর রহমান খান কায়সারের কুলখানি আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক রাষ্ট্রদূত আতাউর রহমান খান কায়সারের কুলখানি আজ বৃহস্পতিবার বিকেল চারটায় চট্টগ্রাম নগরের চন্দনপুরার বংশাল বাড়িতে অনুষ্ঠিত হবে। এতে মরহুমের আত্মীয়স্বজন, শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকতে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। গত ৯ অক্টোবর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আতাউর রহমান খান কায়সার ইন্তেকাল করেন। আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি