আতাউস সামাদ স্মরণে টঙ্গীতে সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টঙ্গী সচেতন নাগরিক পরিষদের উদ্যোগে গত শনিবার প্রখ্যাত সাংবাদিক আতাউস সামাদের সঞ্চরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। টঙ্গী প্রেসক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় পরিষদের সভাপতি শাহাবুদ্দিন সিদ্দিকী সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক সাংসদ হাসান উদ্দিন সরকার।বক্তারা প্রয়াত আতাউস সামাদের সঞ্চৃতিচারণা করে বলেন, প্রথম শ্রেণীর ছাত্র থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পর্যন্ত সব পাঠকের কাছে বোধগম্য অতি সহজ-সরল ভাষায় লেখনিতে তিনি এ জাতিকে তুলে ধরেছেন। মহান মুক্তিযুদ্ধে আতাউস সামাদের অবদানের কথা সঞ্চরণ করে বক্তারা বলেন, তাঁর দৃষ্টান্ত সবাইকে অনুপ্রাণিত করবে।আলোচনা সভা শেষে দোয়া মাহফিল হয়।