আতাউস সামাদের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আতাউস সামাদ
আতাউস সামাদ

বরেণ্য সাংবাদিক আতাউস সামাদের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ ২৬ সেপ্টেম্বর। এ উপলক্ষে আজ বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক স্মৃতিসভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে প্রবীণ সাংবাদিক কামাল লোহানীর। আতাউস সামাদ স্মৃতি পরিষদের পক্ষে হাসান হাফিজ স্মৃতিসভায় উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।
আতাউস সামাদ দীর্ঘ কর্মজীবনে পাকিস্তান অবজারভার ও বাংলাদেশ অবজারভার, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), বিবিসিসহ দেশ ও দেশের বাইরের বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। সাংবাদিকতায় অবদানের জন্য তিনি ১৯৯২ সালে একুশে পদক পান।