আতাউস সামাদের মৃত্যুবার্ষিকী আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশিষ্ট সাংবাদিক আতাউস সামাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ২৬ সেপ্টেম্বর। এ উপলক্ষে আজ বিকেল চারটায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক স্মরণসভার আয়োজন করা হয়েছে। আতাউস সামাদ স্মৃতি পরিষদের পক্ষে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি শওকত মাহমুদ সবাইকে এই স্মরণসভায় উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।
আতাউস সামাদ ২০১২ সালের এই দিনে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৫ বছর বয়সে ইন্তেকাল করেন। কর্মজীবনে তিনি পাকিস্তান অবজারভার ও বাংলাদেশ অবজারভার, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), বিবিসিসহ দেশের ও দেশের বাইরের বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। সাংবাদিকতায় অবদানের জন্য তিনি ১৯৯২ সালে একুশে পদক পান। বাসস।