আতিকুজ্জামান রিপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর সরকারি কলেজের হিসাব-বিজ্ঞান শেষ বর্ষের ছাত্র আতিকুজ্জামান রিপনের (২৪) ব্রেইন টিউমার হয়েছে। তিনি বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর অস্ত্রোপচারের জন্য প্রায় সাত লাখ টাকা দরকার। তাঁর বাবা আনোয়ারুজ্জামান রংপুরের একটি বেসরকারি সংস্থায় সামান্য বেতনে চাকরি করেন। তাঁর পক্ষে এত ব্যয়ভার বহন করা সম্ভব নয়। তাই ছেলের চিকিৎসার জন্য তিনি দেশের বিত্তবান ব্যক্তিদের কাছে সহযোগিতার হাত বাড়িয়েছেন।রিপনকে সহযোগিতা পাঠানোর ঠিকানা: আতিকুজ্জামান, সঞ্চয়ী হিসাব নম্বর ১৬২.১০৫.৪৯২৮, ডাচ্-বাংলা ব্যাংক, রংপুর শাখা অথবা সুবর্ণা আক্তার, হিসাব নম্বর ১২১৫৯, জনতা ব্যাংক, রংপুর শাখা। নিজস্ব প্রতিবেদক, রংপুর।