আতিকুল হত্যা মামলায় একজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এনটিভির ভিডিও এডিটর আতিকুল ইসলাম হত্যা মামলার আসামি মো. ফোরকান পটুয়াখালীতে গ্রেপ্তার হয়েছেন। সদর থানা পুলিশ মঙ্গলবার রাতে শহরের বাঁধঘাট এলাকায় যাত্রীবাহী বাস থেকে তাঁকে গ্রেপ্তার করে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরেশ চন্দ্র কর্মকার জানান, আতিকুল হত্যাকাণ্ডের পর থেকে ফোরকান পলাতক ছিলেন। তাঁর বাড়ি পটুয়াখালীর বড়বিঘাই ইউনিয়নের কেওয়াবুনিয়া গ্রামে। ২০০৯ সালের ১৩ ফেব্রুয়ারি রাতে ঢাকার মগবাজার রেলক্রসিং এলাকায় সন্ত্রাসীদের গুলিতে আতিকুল নিহত হন।