আতিকুল হত্যার অভিযোগে মামলা দায়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক নিরাময়কেন্দ্রে আতিকুল ইসলাম ওরফে শাকিলকে (৩০) পিটিয়ে হত্যার অভিযোগে সদর থানায় মামলা করা হয়েছে। গতকাল রোববার আতিকুলের মা রহিমা বেগম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
ওই মামলায় ব্রাহ্মণবাড়িয়া শহরের পীরবাড়ি মহল্লার ‘প্রয়াস’ নামের ওই মাদক নিরাময়কেন্দ্রের পরিচালক দেওয়ান এমনুন, রুবেল মিয়া, কামরুল মিয়া, পাপ্পু ভট্টাচার্য ও রাজীব খান এবং অজ্ঞাত আরও চার-পাঁচজনকে আসামি করা হয়।