আত্মনির্ভরশীল হতে সহায়তা চেয়েছেন দৃষ্টিপ্রতিবন্ধীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে গতকাল শনিবার দৃষ্টিপ্রতিবন্ধীদের একটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে ভিক্ষাবৃত্তির সঙ্গে যুক্ত শতাধিক দৃষ্টিপ্রতিবন্ধী অংশ নেন। সমাবেশে তাঁরা ভিক্ষাবৃত্তি ছেড়ে আত্মনির্ভরশীল হওয়ার জন্য সরকারকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার দাবি জানান।সদর উপজেলার ফতুল্লার ভূঁইগড় দক্ষিণ মাহমুদপুর এলাকায় দৃষ্টিপ্রতিবন্ধী কল্যাণ সংস্থা নামের একটি সংগঠন এ সমাবেশের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি কামাল হোসেন। বক্তব্য দেন সংস্থার সহসভাপতি আতাহার ফরাজী, মহাসচিব আলী আক্কাসসহ বেশ কয়েকজন দৃষ্টিপ্রতিবন্ধী। দৃষ্টিপ্রতিবন্ধীরা বলেন, তাঁরা বাধ্য হয়ে ভিক্ষাবৃত্তির মতো ঘৃণিত পেশা বেছে নিয়েছেন। সরকার দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্যাপারে সচেষ্ট হলে এ পেশা থেকে বেরিয়ে আসা সম্ভব।