আত্মপক্ষ সমর্থন করেনি আসামিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বজিৎ হত্যা
বিশ্বজিৎ হত্যা

বিশ্বজিৎ দাস হত্যা মামলায় আসামিদের আত্মপক্ষ সমর্থন ফরমে স্বাক্ষর না করায় আদালত ১৭ নভেম্বর পরবর্তী তারিখ ধার্য করেছেন। গতকাল সোমবার ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য ছিল।
আসামিপক্ষের আইনজীবীরা আদালতকে বলেন, আত্মপক্ষ সমর্থন করার ক্ষেত্রে আসামি তাঁর অপরাধের বিষয় জানার অধিকার রাখেন। আইনানুযায়ী মামলার এজাহার, অভিযোগপত্র এবং রাষ্ট্রপক্ষ আসামিদের বিরদ্ধে উপস্থাপন করা সাক্ষীরা কে কী বলেছেন, আসামিকে পড়ে শোনাতে হবে এবং ফরমে তা উল্লেখ থাকতে হবে। কিন্তু এ ক্ষেত্রে তা করা হয়নি। তাই আসামিরা স্বাক্ষর করতে পারেন না।
গত বছরের ৯ ডিসেম্বর বিরোধী দলের অবরোধ কর্মসূচি চলাকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মীরা কুপিয়ে ও পিটিয়ে বিশ্বজিৎ দাসকে হত্যা করেন।