আত্মপক্ষ সমর্থনের শুনানিতে আদালতে খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে আদালতে গেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ সোমবার বেলা ১১টা ১০ মিনিটের দিকে তিনি আদালতে পৌঁছান।

পুরান ঢাকার বকশি বাজারে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু আহমেদ জমাদারের আদালতে এই মামলায় আজ খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের শুনানি চলছে।

এর আগে ২৬ জানুয়ারি এই মামলার আরও দুজনের আত্মপক্ষ সমর্থনের শুনানি শেষ হয়। ওই দিনই আদালত খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের শুনানির জন্য আজকের দিন ধার্য করেন। আত্মপক্ষ সমর্থনের দিন আদালতে হাজির না থাকায় মামলার আসামি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সেদিন গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।

এ ছাড়া দুর্নীতির আরেকটি মামলা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার অসমাপ্ত আত্মপক্ষ সমর্থনের বক্তব্য উপস্থাপনের জন্য আগামী ২ ফেব্রুয়ারি তাঁকে আদালতে হাজির থাকতে বলেছিলেন আদালত।