আত্মপ্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সুরমার দাউদপুর-মুছারগাঁও এলাকায় ‘দাউদপুর সমাজ কল্যাণ সমিতি’ নামে একটি নতুন সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। গত শনিবার রাতে এলাকাবাসীর উদ্যোগে এক সভার মাধ্যমে সমিতির কমিটি সর্বসম্মতিক্রমে গঠন করা হয়। এতে সাংবাদিক কবির আহমদকে সভাপতি ও সাফওয়ান নূর চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ১৮ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির সভাপতি বলেন, এলাকার সামাজিক সমস্যার সমাধানে সংগঠনটি ভূমিকা রাখতে সচেষ্ট থাকবে।