আত্মপ্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শিক্ষার্থীদের নিয়ে একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে। এর নাম ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট অব ভৈরব (ডুসাব)। গত শুক্রবার রাতে আনুষ্ঠানিকভাবে সংগঠনটির নাম ঘোষণা করা হয়। এই উপলক্ষে ওই দিন সন্ধ্যায় স্থানীয় ব্ল্যাকহোল অ্যাসোসিয়েটস মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী কামরুল হাসানকে সভাপতি ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ জাকারিয়াকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। সংগঠনের সদস্যসংখ্যা ৪৬।