প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গা জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আত্মপ্রকাশ ঘটেছে। জেলার বাস ও ট্রাক পরিবহনমালিকদের তিনটি ও শ্রমিকদের দুটি সংগঠনের সমন্বয়ে নতুন এই সংগঠনটি গঠিত হয়। গতকাল শনিবার দুপুরে চুয়াডাঙ্গা জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের কার্যালয়ে ছয়টি সংগঠনের প্রতিনিধিদের যৌথ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি হাবিবুর রহমান। সভা শেষে সর্বসম্মতিক্রমে হাবিবুর রহমানকে সভাপতি ও রিপন মণ্ডলকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্যের কমিটি গঠিত হয়।