আত্মবিশ্বাস মানুষকে এগিয়ে নিতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুহমঞ্চদ জাফর ইকবাল বলেন, নিজের প্রতি আত্মবিশ্বাস মানুষকে এগিয়ে নিতে পারে। বাংলাদেশের মেধার পরিসংখ্যানে এখন নারী ও পুরুষ সমানে সমান।গত শুক্রবার বিকেলে ইস্টার্ন ইউনিভার্সিটির উদ্যোগে হবিগঞ্জে আয়োজিত গণিত উৎসবের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শুক্রবার হবিগঞ্জ জেলা পরিষদ অডিটরিয়ামে ইস্টার্ন ইউনিভার্সিটির উদ্যোগে আয়োজিত গণিত উৎসবের বিজয়ীদের মধ্যে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক এম কায়কোবাদ, ইস্টার্ন ইউনিভার্সিটির শামছুজ্জামান, হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদ হাসান। হবিগঞ্জ বৃন্দাবন কলেজে ইস্টার্ন ইউনিভার্সিটির উদ্যোগে এ গণিত উৎসব অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন কলেজের ২৫৫ জন শিক্ষার্থী অংশ নেয়। ২০১০ থেকে ২০০১২ সালে যারা ও লেভেল এবং এসএসসি পরীক্ষায় অংশ নেয় তাদের এ প্রতিযোগিতায় অন্তর্ভুক্ত করা হয়।