আত্মসমর্পণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালতের কাঠগড়া থেকে পালিয়ে যাওয়া দুই চিকিৎসকের একজন গতকাল রোববার আদালতে আত্মসমর্পণ করেছেন। ঢাকার মহানগর দায়রা জজ আদালত তাঁকে কারাগারে পাঠনোর নির্দেশ দেন। এই চিকিৎসকের নাম আতিয়ার রহমান। এর আগে ২৭ আগস্ট অর্থ আত্মসাৎ ও দুর্নীতির একটি মামলায় জামিনের আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ শুনে আদালতের কাঠগড়া থেকে পালিয়ে যান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক দুই চিকিৎসক। অপর চিকিৎসক হলেন মোহাম্মদ মশিউর রহমান।
এই দুজনসহ মোট সাতজনের বিরুদ্ধে ২০১১ সালের ১৬ নভেম্বর করা এ মামলায় অভিযোগপত্র দেয় দুর্নীতি দমন কমিশন।