আত্মসমর্পণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছাত্রদল ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম গতকাল সোমবার দুপুরে আদালতে আত্মসমর্পণ করেছেন। রাশিদুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও ছাত্রদলের আরও চারজন নেতা-কর্মী কুষ্টিয়া জেলা জজ আদালতে আত্মসমর্পণ করেন। কুষ্টিয়া জেলা কারাগারের কারা পরিদর্শক এনামুল কবির বলেন, বর্তমানে তাঁরা কারাগারে আছেন। রাশিদুল ইসলামের নামে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় বিশ্ববিদ্যালয়ের গাড়ি পোড়ানোসহ আটটি মামলা রয়েছে। তিনি পাঁচটি মামলায় জামিনে ছিলেন। গতকাল অন্য তিনটি মামলায় জামিন নিতে গেলে আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।