প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুলিশের ওপর হামলা, নাশকতাসহ বিভিন্ন অভিযোগে হওয়া ছয়টি মামলার পলাতক আসামি সিলেটের বিয়ানীবাজার উপজেলা জামায়াতের আমির ফয়জুল ইসলাম আদালতে আত্মসমর্পণ করেছেন। গতকাল বৃহস্পতিবার সকালে তিনি সিলেটের মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির হলে তাঁর পক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। আদালতের নির্দেশের পরপরই তাঁকে জেলে পাঠানো হয়।