প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের অষ্টম ও নবম শ্রেণির স্কুলছাত্রী মামাতো-ফুপাতো দুই বোনকে ধর্ষণ ও ধর্ষণের ভিডিও চিত্র ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ঘটনার মামলার এজাহারভুক্ত দুই আসামিকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। তাঁরা হলেন উজ্জ্বল খান (২৫) ও ইলিয়াস ব্যাপারী (২০)। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে ওই দুই আসামি আদালতে আত্মসমর্পণ করলে ২ নম্বর আমলি আদালতের বিচারিক হাকিম মইনুল ইসলাম তাঁদের জেলহাজতে পাঠানোর এ আদেশ দেন। গত ১৪ এপ্রিল কয়েকজন তরুণ ওই দুই কিশোরীকে রাস্তা থেকে ধরে পাশের ভুট্টাখেতে নিয়ে গণধর্ষণ করেন এবং মুঠোফোনে সেই দৃশ্য ভিডিও করে রাখেন।