আত্মসমর্পণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর আত্রাইয়ে ১৪ মাদক ব্যবসায়ী ও মাদকসেবী পুলিশের কাছে আত্মসমর্পণ করে মাদক ব্যবসা ও সেবন থেকে সরে আসার প্রত্যয় প্রকাশ করেছেন। গতকাল সোমবার উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের বান্দাইখাড়া বাজারে এ উপলক্ষে আত্রাই থানার উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আত্রাই থানার ওসি বদরুদ্দোজার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মাদ রাশিদুল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আবদুস শুকুর সরদার, মাহবুবুল হক, নবাব আলী, আবদুল আজিজ প্রমুখ। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার তাঁদের প্রত্যেককে একটি করে লুঙ্গি ও রজনীগন্ধা ফুলের স্টিক হাতে তুলে দিয়ে শপথবাক্য পাঠ করান।