আত্মসমর্পণ, জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শাহজাহানপুরে রেল কলোনিতে পরিত্যক্ত গভীর নলকূপের পাইপের মধ্যে পড়ে শিশু জিহাদের মৃত্যুর ঘটনায় করা মামলার আসামি রেলওয়ের সাময়িক বরখাস্ত হওয়া প্রকৌশলী জাহাঙ্গীর আলম জামিন পেয়েছেন। গতকাল বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম অশোক কুমার দত্ত তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেন। জাহাঙ্গীর গতকাল আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। ২০১৪ সালের ২৬ ডিসেম্বর খেলতে গিয়ে জিহাদ ওয়াসা ও রেল কর্তৃপক্ষের অরক্ষিত গভীর নলকূপের পাইপে পড়ে যায়। ২৩ ঘণ্টা অভিযান চালানোর পরও ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করতে ব্যর্থ হয়। কয়েকজন যুবক নিজস্ব প্রযুক্তি দিয়ে তৈরি খাঁচার সাহায্যে জিহাদের নিথর দেহ উদ্ধার করেন। আদালত প্রতিবেদক|