আত্মসমর্পণকারী ১০ জলদস্যু কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনের জলদস্যু বাহিনীর ১০ সদস্যকে গতকাল বুধবার আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। মোস্তফা শেখ ওরফে কাদের মাস্টারের নেতৃত্বে ‘মাস্টার বাহিনী’ নামে পরিচিত ওই দস্যু বাহিনীর সদস্যরা গত মঙ্গলবার মংলায় স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে অস্ত্রসহ আত্মসমর্পণ করেন।
বাগেরহাটের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজীর আদালতে গতকাল ওই ১০ জনকে হাজির করা হয়। শুনানি শেষে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এর আগে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব) তাঁদের বিরুদ্ধে মংলা থানায় অস্ত্র আইনে দুটি মামলা করে।
মঙ্গলবার আত্মসমর্পণের সময় ‘মাস্টার বাহিনী’ ৪৭টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, অস্ত্রের খণ্ডাংশ এবং বিভিন্ন ধরনের পাঁচ হাজার গুলি জমা দেয়। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ওই জলদস্যুদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে আইনি সহায়তার আশ্বাস দেন।
মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, র্যা ব-৮-এর উপসহকারী পরিচালক (ডিএডি) মো. হাবিবুর রহমান বাদী হয়ে মঙ্গলবার ওই জলদস্যুদের বিরুদ্ধে মংলা থানায় পৃথক দুটি মামলা করেন।