প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় হত্যা মামলার চার আসামি আজ বুধবার আদালতে আত্মসমর্পণ করেছেন। আদালতে জামিন আবেদন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
মামলার প্রধান আসামি সোহেল রানার সহযোগী এ চার আসামি হলেন, আতাউর রহমান, আব্দুস সালাম, বিদ্যুৎ মিয়া ও আমিনুল ইসলাম।
আদালত সূত্র জানায়, আজ সকালে এ চার আসামি ঢাকার মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। মুখ্য বিচারিক হাকিম মো. আল আমিন জামিন আবেদন নাকচ করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সরকারি কৌঁসুলি আনোয়ারুল কবির প্রথম আলোকে এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, এ মামলায় আরও ২০ আসামি এখনো পলাতক।