আত্মসমর্পণের পর দুই সহপাঠী জেলহাজতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কুলছাত্রী সাবিয়া সুলতানার আত্মহননে প্ররোচিত করার মামলার দুই আসামি সহপাঠী মানজুল ইসলাম ও মোল্লা আবদুল হান্নান গতকাল সোমবার বাগেরহাটের একটি আদালতে আত্মসমর্পণ করে। মুখ্য বিচারিক হাকিম মো. আবু তাহেরের নির্দেশে তাদের বাগেরহাট কারাগারে পাঠানো হয়। সাবিয়ার সহপাঠী ওই মামলার অপর দুই আসামি ও দুই সাংবাদিক পলাতক।এদিকে দোষী ব্যক্তিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল সকালে বিভিন্ন সংগঠন বাগেরহাট শহরে মানববন্ধন করেছে।