আত্মসাৎ মামলার অভিযোগ গঠন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে রাগীব আলীর বিরুদ্ধে দেবোত্তর সম্পত্তির তারাপুর চা-বাগান দখল করে সরকারের ১ হাজার কোটি টাকা আত্মসাৎ মামলার অভিযোগ গঠন হবে আজ মঙ্গলবার। সিলেটের মহানগর মুখ্য বিচারিক হাকিম মো. সাইফুজ্জামান হিরোর আদালতে গত ২৭ অক্টোবর শুনানি শেষে অভিযোগ গঠনের তারিখ ধার্য করা হয়েছে।

২০০৫ সালের ২৭ সেপ্টেম্বর সিলেটের তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) এস এম আবদুল কাদের বাদী হয়ে রাগীব আলী, তাঁর ছেলে আবদুল হাইসহ ছয়জনকে আসামি করে মামলা করেন।