আত্মহত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পারিবারিক বিরোধের জের ধরে গত রোববার ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার বিশ্রামপুর গ্রামে শাহিনা বেগম (২২) নামের এক গৃহবধূর আত্মহত্যার পর তাঁর শাশুড়ি শহিদা বেগমও (৪৫) আত্মহত্যা করেছেন। গ্রামের কলিমুদ্দীনের স্ত্রী শহিদার সঙ্গে তাঁর ছেলে সোহাগের স্ত্রী শাহিনার ঝগড়া হয়। একপর্যায়ে শাহিনা ঘরে ঢুকে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেন। ছেলের বউয়ের লাশ দেখে ওই রাতেই শহিদা কীটনাশক পান করে মারা যান।