আত্মহত্যা নয় ফাতেনুরকে হত্যা করা হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডিমলার গৃহবধূ ফাতেনুর আত্মহত্যা করেননি, তাঁকে হত্যা করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ডিমলা থানায় ময়নাতদন্ত ও ভিসেরা প্রতিবেদন এলে পুলিশ এ ব্যাপারে নিশ্চিত হয়।গত ৫ মার্চ ডিমলার দক্ষিণ খড়িবাড়ি গ্রামের নাজির মিয়ার স্ত্রী গৃহবধূ ফাতেনুরের (২৮) ঝুলন্ত লাশ তাঁর শোয়ার ঘর থেকে উদ্ধার করে পুলিশ। এ সময় ফাতেনুরের স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন জানান, তিনি আত্মহত্যা করেছেন। লাশ উদ্ধার করে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করে ময়নাতদন্ত করা হয়।ফাতেনুরের বাবা নাউতরা ভাটিয়াপাড়া গ্রামের সাধু মিয়া অভিযোগ করেন, তাঁর মেয়েকে শ্বশুর আফাজ আলী কুপ্রস্তাব দেন। রাজি না হওয়ায় এবং সে কথা অন্যদের বলে দেওয়ায় ক্ষিপ্ত হন শ্বশুর। পরে শ্বশুর-শাশুড়ি, চাচাশ্বশুর ও স্বামী মিলে ফাতেনুরকে শ্বাসরোধে হত্যা করেন। এ ঘটনায় তিনি বাদী হয়ে আদালতে একটি মামলা করেছেন।ডিমলা থানার ওসি মনিরুল ইসলাম বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় ফাতেনুরকে হত্যার বিষয়টি নিশ্চিত করে ময়নাতদন্ত ও ভিসেরা প্রতিবেদন থানায় আসে। আসামিরা পলাতক রয়েছেন।