আত্মহত্যা রোধে কর্মশালা অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ মহিলা পরিষদে আত্মহত্যা রোধে মনো-সামাজিক কাউন্সেলিং বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার মহিলা পরিষদের সুফিয়া কামাল ভবন মিলনায়তনে এ প্রশিক্ষণ আয়োজনে সহায়তা করে স্বেচ্ছাসেবী কাউন্সেলিং সংস্থা ‘কান পেতে রই’।
প্রশিক্ষণে মহিলা পরিষদের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপপরিষদের আইনজীবী এবং পরিষদের রোকেয়া সদন উপপরিষদ পরিচালনার সঙ্গে যুক্ত মোট ১৮ জন সদস্য অংশ নেন। প্রশিক্ষণে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি আয়শা খানম। এতে আত্মহত্যা রোধে কাউন্সেলিংয়ের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করেন কান পেতে রই-এর নির্বাহী পরিচালক ইয়েশিম ইকবাল। বিজ্ঞপ্তি।