প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আত্মহত্যাকে ‘না’ বলতে জনসচেতনতা সৃষ্টিতে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় গত মঙ্গলবার মানববন্ধন হয়েছে। ‘ইউনাইটেড রয়েলস ক্লাব’ নামের স্থানীয় একটি সামাজিক সংগঠন এ মানববন্ধনের আয়োজন করে। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা সদরের চৌমোহনা এলাকায় মানববন্ধন শুরু হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেন।