প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার এক স্কুলছাত্র (১৪) গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই ছাত্রের বাবার দাবি, তাঁর ছেলে অনেকটা মানসিক ভারসাম্যহীন। এ ছাড়া তার আত্মহত্যার চেষ্টার আর কোনো কারণ নেই। তিনি বলেন, ঈদের পরদিন তাঁর ছেলে চাঁপাইনবাবগঞ্জে নানাবাড়িতে বেড়াতে যায়। গতকাল শনিবার সকালে সেখানেই নিজের গলায় হাঁসুয়া দিয়ে টান দেয়। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার পুলিশ জানায়, তারা ঘটনাটি সম্পর্কে জানে না। কেউ অভিযোগও করেনি।