আত্মহত্যার চেষ্টাকারী সেই যুবকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের নলদিয়া গ্রামে ছুরিকাঘাতে অর্চনা রানী দাস (২৩) নামের এক তরুণী নিহত হওয়ার পর আত্মহত্যার চেষ্টাকারী যুবক রিপন চন্দ্র দাস (২৫) মারা গেছেন।
গতকাল মঙ্গলবার সকালে নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালে রিপনের মৃত্যু হয়।
স্থানীয় লোকজনের ভাষ্য অনুযায়ী, বিয়ের প্রস্তাবে সাড়া না দেওয়ায় গত ১০ জানুয়ারি অর্চনাকে ছুরিকাঘাত করেন রিপন। হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এ ঘটনার পর রিপনও নিজের পেটে ছুরিকাঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন। পুলিশ তাঁকে আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, অর্চনা রানীকে হত্যার ঘটনায় রিপনকে আসামি করে থানায় হত্যা মামলা হয়। এখন আসামি মারা যাওয়ায় পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।